Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    6 months, 2 weeks ago

    ঘুনে ধরা স্বপ্ন
    _ পি কে সরকার

    রঙিন স্বপ্নে ঘুন ধরেছে,
    মরিচা পড়েছে স্মৃতিতে—
    বুকে আগুন রাখি লুকায়ে,
    ঝড়েরই নিষ্ঠুর ভীতিতে।

    নিভে যাওয়া প্রদীপ জ্বালায়,
    জেগে ওঠে বিদ্রোহী শিখা;
    অন্ধকার রাত ফুঁড়ে উঠে
    রক্তিম রোদ্দুরের দীক্ষা।

    ভাঙা বুকেতে শৃঙ্খল থাকে,
    তবু মন জেগে ওঠে তেজে—
    মাটির মানুষ দাঁড়ায় আবার
    অগ্নিবীণার সুরে সুরে।

    হে বিসর্জিত স্বপ্নেরা সব,
    ফিরে এসো বুকে রুদ্র ডাকে—
    মানুষের বুকে আগুন জ্বলে,
    মাটি কাঁপে বিদ্রোহ শাঁকে।

    1
    3 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar