-
সুসময়
– শরীফ এমদাদ হোসেনএকটা সুসময়ের জন্যে,
একটা সুন্দর জীবনের জন্যে অপেক্ষায় ছিলাম
সব মানুষই অপেক্ষায় থাকে
সব ভাবনাই একটি জায়গায় এক হয়ে যায়
নাগালটা অধরা থাকলেও কেউ কেউ ছুঁয়ে যায়
সময়ের সাম্পানে চড়ে স্বপ্ন বাগান।আমারও তো সাধ হয় আশা জাগে খুব
তাইতো প্রহর কাটেনি অপেক্ষার…..অপেক্ষায় থাকতে থাকতে টগবগে তারুণ্য, যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছলাম,
পাওয়ার লেন্সের চশমা চড়ালাম চোখে,
কত প্রিয়জন, স্বজন হারালাম
কতশত রোগের পথ্য আনলাম ঘরে
তবুও অপেক্ষায় থাকি, অপেক্ষায় আছি–
একটা সুসময়ের জন্যে,
এই দেশ,রাষ্ট্র,সমাজকে যোগ্যতার মঞ্চে দেখবার জন্যেবহুবার মুগ্ধ সন্ধ্যায়
পায়চারী করতে করতে ভেবেছি আনমনে
দূরে- ওই তো, নারকেল গাছের কাছে ডুবে যায় পঞ্চমীর চাঁদ,
রাতের জোনাকিরা ফুঁড়ে চলে ঘনঘোর অন্ধকার, কুয়াশার কোমল আর্তি শীতল করে পৃথিবীর মন
তবে কেন মাঝখানে বিষাদ রাত্রির খেয়া?
বাতাসে মাতাল গন্ধ বারুদের?
মানুষ হয়ে মানুষের নিশানা কেন মানুষের দিক?সবকিছু মুছে দিয়ে আবার বানাতে যাবো না নদী
আবার বহাতে যাবো না স্রোত
আবারও পলল মাটির আশায় থাকবো না বসে আর
কঠিন ভূমিকে চষে ফলাবো সোনার ফসল
দু’ হাতের শ্রমে ও মেধায়, ছিনিয়ে আনবো সুসময়।
___________________________________________2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


তারুণ্য থেকে বার্ধক্য পর্যন্ত সুসময়ের জন্য অপেক্ষা করা এবং অবশেষে নিজেরাই সেই সুসময় ছিনিয়ে আনার সিদ্ধান্ত—ভাবনাটি খুবই শক্তিশালী।