Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কী আর যায় আসে
    – শরীফ এমদাদ হোসেন

    দল বেঁধে এ বাড়ি সে বাড়ি ওরা ঘুরছে
    আর হাক পাড়ছে
    অমুক মাদ্রাসা মসজিদে ধান দেন, চাল দেন,
    টাকা দেন
    কেউ শিশু, কেউ কিশোর, কদাচিত কেউ তরুন বয়সের
    একজন দাঁড়ি টুপি জুব্বা পরা যুবক, নেতৃত্ব দিয়ে চলছে আর বয়ান করছে আকর্ষণীয়—
    ওরে পথিক জনরে করেন দান- টাকা পয়সা, ধান চাউল কইরা যাবেন দান– আল্লাহ
    পথিক জনরে করেন দান

    এই তো চিত্র এখন
    লাল সালুর মজিদ অথবা হুজুর কেবলার পীর সাহেবেরা গ্রাম বাংলায় ঘুরছে অহরহ।
    প্রাগৈতিহাসিক কাল হতে চলে আসা কাবুলিওয়ালা
    কেবল বদল করেছে ঢং
    বদলায়নি পেশা, চরিত্র, লুটপাটের নেশা।

    আর আগবেলায় কিস্তিওয়ালা?
    উঠোনে বসে ছাড়েন হাক, কিস্তি ঝাড়েন আপা
    কারো দরজায় করাঘাত করে করে কিস্তি না পেয়ে
    রাগে ক্ষোভে স্বর তার কাঁপা কাঁপা।

    রাষ্ট্রওয়ালা? রোজ ফিরিস্তি ছাড়েন
    দেনায় ডুবিয়ে জাতি রাতারাতি কেউ ছেড়েছে দেশ
    নাই আর অবশেষ
    বিপুল উদ্যমে তুলে দেবো সব, বিদেশীর হাতে
    স্বাধীনতা যদি বাঁচুক মরুক তাতে
    কী আর যায় আসে?

    আহা! কী আর যায় আসে!

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তীব্র সামাজিক পর্যবেক্ষণ, শ্লেষ, এবং বর্তমান পরিস্থিতির সমালোচনায় পূর্ণ

Skip to toolbar