-
সুখের শবেবরাত
~ শরীফ এমদাদ হোসেনতুমি আর এসো না
এসে আর কী হবে, যে যাবার সে যাবেই
নিয়তিরা লিখে গেছে চেখভের পহম চরিত্র কথা
সারাদিন দৌড়ে দৌড়ে যা কিছু করেছিলো অর্জন সবই তো রেখে গেলো মাটির ধরায়
তুমি কোন ছার হে বৎস! তুমিও সময় গোনো…..অশ্রু বৃষ্টি, কবে কোন যন্ত্রণার ঢেউয়ে ঢেউয়ে রুইয়েছিলো পূর্বপুরুষ! অথবা পুড়েছিলো পৃথিবীর বুক, কোন প্রত্যাখ্যাত প্রেমিকের অভিশাপে—
জানে না আজকের সভ্যতা!
তবে এইটুকু বুঝে গেছে, তৃষ্ণার্ত এ পৃথিবীর বুকে মানুষ নামের হায়েনারা তৃষ্ণার্ত অধিক;
তুমিও ছিলে না কিছুটা কম
তাইতো তুমি যুগে যুগে চেখভের গল্পের লোভী পহম।ফিরে আর এসো না, বাড়িয়ে দিও না পাপিষ্ঠ হাত
অগুনতি মানুষকে ঘুমোতে দাও, জানুক তারা–
দুঃখ কষ্ট দুর্দশা কেটে এই দেশে
আসবেই একদিন সুখের শবেবরাত।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com

তীব্র ক্ষোভ ও দার্শনিক তিক্ততা দিয়ে লেখা একটি অসাধারণ শিল্পকর্ম।