-
কখনো কী
— শরীফ এমদাদ হোসেনইদানিং ক্লান্তির বালুচরে জমে থাকা
অসংখ্য অস্থির শব্দ
নীরবতার গায়ে লেগে থাকা দগ্ধ ধোঁয়ায়
ভেঙে পড়ি, হারিয়ে যাই তমসার অতলে।কোন এক ভোরের আঙিনায় স্মৃতি হাঁটে
চোখে পড় নিস্বাদ কুয়াশার ভেতর
এক চিলতে জোনাকির আলো;
ঠাণ্ডা বাতাসের স্পন্দন
আমার ভেতরের মৃতপ্রায় আত্মাকে
হালকা নড়েচড়ে বসায়।জীবনের সলতে যে ঘনঘোর শূন্যতায় ডুবে থাকে
যার কোনো প্রতিশ্রুতি নেই
কোনো আশ্বাসও নেই
তবু সেই নিঃসঙ্গতার থলের ভেতর
কখনো কখনো অদ্ভুত এক উষ্ণতা জন্ম নেয়।হাজার ক্ষয়, হাজার হতাশার গল্পের পরেও
নিজেকে প্রশ্ন করি
এই বিধ্বস্ত দেহ, এই অবরুদ্ধ মন নিয়ে
কখনো কী জেগে উঠবো আবার?1 Comment
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


গভীর বিষাদ, অবসাদ এবং পুনরুত্থানের মৃদু আকাঙ্ক্ষার এক মিশ্র অনুভূতি।