-
ইতিগ্রামে যে এসেছিল
———————————————-যে এসেছিলে আমার কাছে
হৃদয়ের নিভে যাওয়া প্রদীপ জ্বালাতে
স্বাগতম তোমকে ইতিগ্রামে,
বলছি তোমায় শোনো ।
.
তুমি বড্ড দেরিতে ফিরেছো,
এখানে এখন হিমাংকের নিচে তুষার ঝরে
লাম্প পোস্টের আলোয় কেউ রাত জাগে না
অন্তরের উষ্ণতায় এখানে কেউ চায় না,
তপ্ত ফায়ার প্লেসেও মুখের শব্দ তুষার হয়ে ঝড়ে পরে ।
.
এখানে আরে এসো না,
এখানে দুঃখের মেরু শুরু হয়েছে
এখানে শীত নামে কয়েকশ বছর জুড়ে
প্রাণ মরে যায়, উষ্ণতার পারদ শূন্যের কোঠায়
প্রেম মরে গিয়ে এখানে এসে বাসা বাঁধে
আকাশ দেখে না বলে আর স্বপ্ন পায় না,
ভাঙ্গা মন খুঁজে পায় কম্ফোর্ট জোন ।
.
তারিখ : ৯ ডিসেম্বর, ২০২৫
কলমে : তানভীর অনিক2 Comments
Friends
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রেহমান স্বাধীন
@rehmansadhin
Ashraful Islam
@ashrafulislam
Halima akter Jonaki
@halimaakterjonaki
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
abrar
@abrar
Asif Rahman
@asifaaron62
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Shovan Khan Sabuz
@methopath


খুবই বিষণ্ণ, শীতল এবং কাব্যিক একটি রচনা!