Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অপরিচিত
    ~ শরীফ এমদাদ হোসেন

    একদিন গেলাম এক ব্যস্ত নগরের দোরগোড়ায়
    দেখলাম চারদিকে আলো, নিজস্ব অহংকারে টলমল
    মানুষেরা শোভা মেখে হাঁটে,
    যেন প্রতিটি পা ফেলে সাজানো প্রদর্শনীতে।

    দেখলাম, কাচের দেওয়ালে ঝুলে আছে তাদের সাফল্যের প্রতিচ্ছবি,
    চোখে লাগে তার ধারালো দীপ্তি
    তাদের হাসিতে নির্ভরতা, হৃদয়ে ভাসা ভাসা স্বস্তি।

    আমি পড়তে চেষ্টা করি তাদের মুখের ভাষা
    অক্ষরের মতো সাজাই তাদের অভ্যাস
    একসময় বুঝি—কয়লার ধুলোয় মোড়া যে গর্ব,
    তা ভেতরে ভেতরে শূন্যতারই প্রতিধ্বনি।

    আমি ফিরে আসি
    হৃদয়ে কেঁপে ওঠা কিছু নিঃশব্দ হাহাকার নিয়ে।
    জানিনা, আমি কি সেখানে অচেনা
    না কি ওরাই ছিল আমার অপরিচিত?

    2
    1 Comment
    • আধুনিক সমাজের চাকচিক্য, বিচ্ছিন্নতা এবং আত্ম-অনুসন্ধানের একটি গভীর পর্যবেক্ষণ।

Skip to toolbar