Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এ কোন সভ্যতা?
    ~ শরীফ এমদাদ হোসেন

    কেউ দুঃখ এঁকে রেখেছিলো এ দেশের বুকে
    সেটা প্লাইস্টোসিন যুগ, মধ্যযুগ
    অথবা আধুনিক যুগেও হতে পারে
    সে দুঃখ ঘোচেনি এখনো
    বরং নতুন করে আরো রঙীন হয়েছে।

    আমার মা বলেছিলো পাখিরা হারিয়ে গেলে
    আকাশও তার অচেনা হয়ে যায়।
    আর মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেলে?
    তখন সে নিজেকেও ভুলে যায়।

    আজ আমরা আমাদেরই ভুলে গেছি
    বিবেক বুদ্ধি ভালোবাসা সবকিছু
    তাই তো চিনি না জন্মদাতা, জন্মভূমি
    জানি না জন্মের ইতিহাস
    মানতেও চাচ্ছি না আদিগন্ত সংস্কৃতি।

    এ কোন সভ্যতা?
    সৃষ্টিকর্তা! তুমি,
    এ কোন জগতে পাঠিয়েছো আমাদের?
    আর কতো দেখতে হবে চোখের শ্রাবণ?
    কত রক্ত, কত মৃতদেহ?
    নিবৃত্তি দেবে না?

    3
    1 Comment
Skip to toolbar