Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    পাল্টে যাচ্ছে দৃশ্যগুলো। পাল্টাবেই তো।
    তুমিও হয়তো পাল্টে গ্যাছো। পাল্টাবেই তো __
    কথার বৃত্ত জটিল শোভা বকুলতলায়
    খাদির চাদর, ঝরা বকুল সেই উপমা
    বুঝতে পারতো সঙ্গতময়: ‘বোরহানকে চা
    দিতে বল্’__ মলচত্বর,ধোঁয়ায় হাসি পেঁচিয়ে
    যেতো।দাঁড়িয়ে থাকা রিকশাগুলো বুঝতো
    ভাষা :পাশের দেয়াল স্লোগান ভরা এবং দূরে
    দাঁড়িয়ে থাকা ফ্যাকাসে মুখ চেনা ছায়া
    পাল্টে গ্যাছে ভোরের দৃশ্য ওপর তলার
    ইট-গাঁথুনি।এ্যারেকাপাম-নিবিড়-পাতা
    নিচু হয়ে ডাকতো দুপুর কাছে নিতে
    ‘ভাত খাবো চল্, না-করিস না’। সিঁড়িতে
    কে বাঁশি বাজায় এ নির্জনে একলা একা
    কার্জন হল শ্যামলা জলের ঘাটলা য্যানো
    উধাও রাধা শ্রান্তি নামে বিকেল কাঁদে
    প্রাণে প্রাণে প্রাণ মেশানোর একতারাটাও
    হঠাৎ হাওয়া। পাল্টে যাচ্ছে শরীরগুলো
    এদিক থেকে ওদিকে যায় কোথায় এবং
    পোশাকগুলোও পাল্টে যাচ্ছে,দৃষ্টিগুলোও__
    তুমিও হয়তো পাল্টে গ্যাছো এ ঘোর-বেলায়
    খিন্ন ডানা খেলা করছে কেমন য্যানো
    মাথার ওপর__এখন আমার মাথার ওপর …

    5
    4 Comments
Skip to toolbar