Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • নব সৃষ্টি
    — শাহ্ আলম আল মুজাহিদ

    লাল শালুকের অগ্নিদাহে ফাগুন আসে;
    খড়কুটো সব জ্বালিয়ে দিয়ে বছর শেষে—
    স্থাপন করে নতুন পৃথ্বী পুষ্প দিয়ে,
    এলোকেশে ফসল ফলায় মাঠ ভরিয়ে।

    লক্ষ্মীপ্যাঁচা গান করে যায় মধুর বাসে,
    কমলবনে দিব্যঙ্গনা নিত্য হাসে।
    কচি কিশলয় উঁকি মারে গাছের ডালে,
    আমের মুকুল-গন্ধে মাথায় বাতাস জুড়ে।

    রঙের তুলি আছর মেরে সবুজে লালে,
    মহান স্রষ্টা সাজিয়ে তোলেন জগৎটারে।
    বিদেশ থেকে সুরের পাখি নীড়ে আসে,
    মৌমাছিরা ব্যস্ত হয়ে মধুময় ছুটে।

    পথিক-কবির দোয়ার ভেঙে জোয়ার আসে,
    ছেঁড়া পাতায় ছদ্মমালার পদ্ম ফুটে।

    4
    2 Comments
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar