-
মুখোশের দিনলিপি
~শরীফ এমদাদ হোসেনরাতে যারা চোখের ভেতর লুকিয়ে রাখে জল
ভোরে তারা আয়নার সামনে দাঁড়িয়ে
দাঁত বের করে হাসেতাদের টেবিলে খবরের কাগজ
এক কাপ চা,
আর দুই লাইনের স্বপ্ন
যা চিনি ছাড়া সহজেই গিলে ফেলা যায়।কেউ বলে, সব ঠিক হয়ে যাবে
কেউ বলে, সময় লাগবে আরো…
অথচ সময়, নিজেই নিজের কাজ করে যায়
কারও দিকে তাকানোর অবসর নেই তারপ্রেমিকেরা বড্ড বেশী হিসেবি আজকাল
তারা জানে উদ্বাস্তুদেরও ঠিকানা আছে
প্রেমিকের নয়;
শুধু কান্নাটা ভাসমান
কোথাও তাদের লেখানো যায় না নাম।কখনো মনে হয়
আমরাই বুঝি সহানুভূতির বড়ো ব্যবসায়ী
চোখ ভিজিয়ে দেই অথচ দরজা খুলি না।তবু মাঝে মধ্যে কারনে অকারণে
কোনো কোনো সন্ধ্যায়
অচেনা দুঃখে বুকটা ভারী হয়ে ওঠে
তখন মনে হয়
আজও আমরা মানুষ হয়ে উঠতে পারিনি।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


একটি গভীর ও মননশীল বিশ্লেষণ