-
নেই কোন পথ
~ শরীফ এমদাদ হোসেনডুবে গেছি পাপে আমি.. তুমি…সব্বাই……
তাইতো নেই কোন পথ__
অন্ধ হরিণের মতো উঁকি দিয়ে দেখি, আমার চোখই আমার সাথে নেই
আমার সাথে নেই আমার বিবেক ও মনুষ্যত্ব
যদি থাকতোই, তাহলে এভাবে ডেকে আনতে পারতাম না এ অশান্তির বারুদছটা
তৈরী হতে দিতাম না এ জ্বলন্ত কারাগার।যদি চোখই থাকতো আমার অক্ষিকোটরে
যদি বিবেক আর মনুষ্যত্ব নিয়ে চলতো আমার বসবাস
তাহলে কেন এ সত্য দেখতে পেলাম না, কেন আঁকতে পারলাম না অনাবিষ্কৃত ঘৃণা?পাপীদের প্রকৃত কোনো পথ নেই জানি
নিয়তির পাগলা ঘোড়ার অভিশাপে পুড়ে পুড়ে নিশ্চয়ই ওরা একদিন হবে নিঃশেষ।
তারপরও কথা থেকে যায়, সামনেই দেখতে পাই
কষ্টে দুঃখে ক্ষুধায় অসংখ্য নিরীহ সাধারণ
মরে পড়ে থাকে রাস্তায় অকারণ।1 Comment
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


এক তীব্র আত্ম-সমালোচনামূলক ও হতাশাপূর্ণ অভিব্যক্তি