-
মায়া ও মুগ্ধতার পথচলা
– শাহ্ আলম আল মুজাহিদআমি ভালোবাসি আমার গায়ের নিরব পরিবেশ,
যেখানে আছে বৃক্ষের কচি কচি পাতা
আর পুষ্পে ভরা দেহের অভরণ।ভালোবাসি স্নেহ-মাতার নিরব রূপকথা ও নির্দেশ,
যাতে স্বর্গ সুখের জোয়ার ওঠে প্রাণে,
কল্পনাতে হারিয়ে যায় আকাশে, বাতাসে, মেঘে।আমি ভালোবাসি মোনাজাতে ফরিয়াদে থামানো ঘূর্ণিপাক,
চাই অত্যাচারীকে আঘাত হানতে,
অসহায়দের চির সঙ্গী হতে।ভালোবাসি মিটেমিটি তারায় হাসিমাখা আকাশ,
সন্ধ্যাবেলায় ঝিঁঝির ঢাক, জোনাকির থুকি-থুকি আলো।আমি ভালোবাসি বাংলার মাট-ঘাট, শস্যক্ষেত,
ভালোবাসি নদীর কলকল ধ্বনি,
চিরচেনা এ মুগ্ধ পরিবেশ।ভালোবাসি বিধাতার ইবাদাতে কাটাতে দিনরাত,
পরস্পরে ভুলে যাওয়া হিংসা-বিদ্বেষ,
গাহিতে সাম্যের গান।আমি ভালোবাসি আগে বাগে ছুটে যাওয়া, জ্ঞানের তৃষ্ণা মিটানো,
বিশ্বে আলো ছড়াতে কুড়িয়ে আনা জয়ধ্বনি।আমি স্বর্গের রাজা,
আমার মত সুখি নেই কেউ।
আমি চিরকাল বাঁচতে চাই,
আমি চিরকাল হাসতে চাই
সংসারের কোলাহলে।3 Comments
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
Dibyendu Sarkar
@dibyendusarkar
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
মিথিলা কনক
@methila06
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari
Antor Bosu Antu
@antu
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মেহেদী মারুফ
@maruf1
Faridul Islam
@faridulislam
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross


”ভালোবাসি স্নেহ-মাতার নিরব রূপকথা ও নির্দেশ,
যাতে স্বর্গ সুখের জোয়ার ওঠে প্রাণে,
কল্পনাতে হারিয়ে যায় আকাশে, বাতাসে, মেঘে।”…………অসাধারণ লেখনী………মন ছুঁয়ে যায়……শুভকামনা