Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আঁধার আলোয়
    — শরীফ এমদাদ হোসেন

    সুদীর্ঘ অপেক্ষা, পাললিক নদীতীরে
    ডেকে চলে সময়ের পাখি, ঠোঁটের স্বপন
    বাঁশঝাড়ে আটকে থাকা চাঁদ
    বাতাসে নাড়িয়ে যায় জোছনা চমক
    মন হারা হয়ে আর কী হবে
    আকাশ নিকষ কালো হলে, উঠবেই ঝড়।

    বাতিঘর ঘোর অন্ধকার
    যেন মধ্যপ্রাচ্যে আজ জ্বালানির সংকট
    মনপ্রাচ্য ঘুরছে টালমাটাল
    দেউলে হতে বাকী আর খুব বেশী নাই
    মলিন অপেক্ষার।

    ডুবছে সূর্য পশ্চিমের
    সবকিছু ডুবে যায়, সময়ের অদৃষ্ট চাকায়
    জেগে থাকা একমাত্র ধ্রুবতারা
    শিরদাঁড়া সোজা করে মুগ্ধ করে উত্তরাকাশ।

    2
    1 Comment
    • ব্যক্তিগত বিষাদকে মহাজাগতিক উপমা ও বাস্তব জীবনের সংকটের (মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট) সঙ্গে যুক্ত করে এক বৃহত্তর চিত্র তৈরি করেছেন। চমৎকার

Skip to toolbar