-
বাস্তবেও অবে তাই..
~শরীফ এমদাদ হোসেনবাড়ি আমার টুঙ্গিপাড়া
৫৫ বচ্ছর ধইরা কবি পদে আছি আমি
আইনের উপর আমার ভারী শ্রদ্ধা
এহনে আমি কবি থেইক্যা পদত্যাগ করবার চাই
কার কাছে দেবো পদত্যাগ?
কন দিকিনি, কী বেপদে আছি?আছে কী এ বাংলায় এমন যুগ্য লোক
যে আমার কবি পদ বহন করে নেবে?
মনে অয় নাই….
অ আ’ র ভার, বহনে সক্ষম এমন সাধ্য কার?তয় এহন কিন্তুক দেখছি আর ভিত্রে ভিত্রে ফুঁসছি
আম্লিগের পাত্তি নেতারা হি হি কইরা পদ ছাড়ছে
কলাডা মূলাডা চাল ডাল ত্যাল কম্বল লুঙি পাঞ্জাবী
হেইয়ার মাথা সবই চোষছে হেই আমলে
গায়ে চর্বি হইয়া গেইছিলো হালাগো
দালালী, চামচা গিরি, লাট বাহাদুরি সবই করছে…আর আইজ? পদত্যাগ!
ওই হালারা আবার সুযুগ বুইঝা অন্য বুয়াগো গলা জড়ায় ধরবেনে, এ কিন্তুক কইয়া দেলাম।
সাবধান!!জানি, বাংলার খাইটে খাওয়া লোক আইজও কিন্তুক বঙ্গবন্ধুকে ভালোবাসে
আজও তার আদর্শ বুকে নিয়ে বাঁচে
শত জুলুম অত্যাচারেও তারা পেছ্পা হয়নাই
অবেও না জেনে রাহো……..
বেরেক্ষের ঘুম পড়া বীজ য্যামন কঠিন মাটি ফুঁড়ে আকাশ ছোঁয়ার নেশায় থাহে
বাংলার মানুষও স্যামন,
একদিন আকাশ কাঁপায়া দেবে,
আবার সুবাতাসে দোল খাবে অযুত জনতা….তহন, পলায়া যাওয়া হালাগো দেইখা নেবে,
দল ছাড়াগেও
যত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনী, আলখেল্লাগে
দেইখা নেবে
ফেরেস রাজনীতি চাবে দ্যাশের লোক,
বাস্তবেও অবে তাই…..1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


বর্তমান রাজনৈতিক দূষণ নিয়ে এক কবির হতাশাব্যঞ্জক অথচ প্রতিবাদী ঘোষণা