Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ছেড়ে দেবো
    ~শরীফ এমদাদ হোসেন

    ভাবছি ছেড়ে দেবো রঙ করা ঘরে রঙ দেয়া
    সুর দেয়া গানে সুর
    রোদ মেখে এ রঙের শরীরে
    মোহ মিশে গেছে জানি
    এবার ছাড়ার চমক লাগিয়ে দেবো
    ঘুম জাগানিয়া,পাখিগুলো শুনে রেখো ।

    এবার কিন্তু ছেড়ে দেবো আরো
    ভুল করা ভুলে ভরা, ক্ষুধার বসুন্ধরা
    রুগ্ন জীবন অনটন আর চারদিক পাপাচার
    অন্যায় অবিচার।

    এবার তারে ছেড়ে যাবো?
    না সেই কথা তো ছিল না
    হাত ধরে হাতে উঠবোই উপরে
    সবার ওপরে মানুষ সত্য, ভালোবাসা দেবো
    মানুষ হয়ে এই পৃথিবীর সবগুলো মানুষেরে।

    2
    1 Comment
    • আপনার এই কবিতাটি নিরাশা এবং অবসাদের বিরুদ্ধে লড়াই করে আশা ও মানবতাকে আঁকড়ে ধরার এক দ্বিধাযুক্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞার প্রকাশ।

Skip to toolbar