-
সময় এখন যে কবিতা চায়
– শরীফ এমদাদ হোসেনসময় এখন প্রশ্ন করে
কবিতা কেন কম কথা বলে,
কেন শিরোনাম হয়ে ওঠে খবরের কাগজ?দেশ শব্দটা মানচিত্রে আছে, মুখে মুখে নেই।
ভাষা ক্লান্ত, উচ্চারণে ফাটল,
মাতৃভাষা আজ নোটিফিকেশনের ভিড়ে
নিজের নামটাই হারায়।কবি বলে—
এই সময় প্রেম লেখা ঝুঁকিপূর্ণ
পাখির ডাক সন্দেহজনক
নদী মানেই ডেটা,
সবুজ মানেই পুরোনো ছবি।আমরাও চুপ করে শিখে গেছি—
কীভাবে না বললে টিকে থাকা যায়
কীভাবে অনুভূতি কমিয়ে
নিজেকে নিরাপদ রাখা যায়।কবিতায় এখন ছন্দ নয়
সংবাদ ঢোকে।
একেকটি শব্দ বুলেটিন,
একেকটি লাইন হেডলাইন।সময় আজ কবিতা শেখায়
কী নিয়ে লিখতে হবে,
কী এড়িয়ে যেতে হবে।
আর কবিতা চুপচাপ
নিজের কণ্ঠটাই ভাঁজ করে রাখে।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


এক গভীর দার্শনিক ও সমাজ-সচেতন বিশ্লেষণ