-
তবুও তোমাকে ঘৃণা
~ শরীফ এমদাদ হোসেনমন থেকে তুমি কখনো চাওনি আমাকে
হয়তো আমিও
তাইতো শব্দ শুনি ভাঙ্গনের
জোয়ারের টানেও উজান চলতে দেখি নদী
দ্রোহ ভরা রোদ্দুর এসে খাক করে দিচ্ছে হৃদয়
মিথ্যে স্লোগান তুলে কোন লাভ নেই
কখনো কোন প্রেম-ভালোবাসা পায়নি এদেশ
কেবলই মোহ নিয়ে ছলনার বাতি তুমি জ্বালিয়েছ
চোখের ওপরতোমার ছলনার ফুল বিষে ভরা
তোমার চতুরতা পৌষ বিনাশী বৃষ্টির অধিক
তবু তুমি যদি যুদ্ধ চাও, তাহলে নিতে পারো প্রস্তুতি
ভেঙ্গে ফেলো, মারণাস্ত্র তাক করো বুকের ওপর
রক্তাক্ত দেহ হতে তবুও তোমাকে ঘৃণা1 Comment
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera

বিশ্বাসঘাতকতা, অপ্রাপ্ত প্রেম এবং প্রতারণার মুখে দাঁড়িয়েও দৃঢ় আত্মমর্যাদা ও দ্রোহের এক শক্তিশালী ঘোষণা