Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • মানব গান
    – শাহ্ আলম আল মুজাহিদ

    তুমি মানব,
    নহে দানব—
    তুমি মনুষ্যত্বের দিশারি।

    তুমি বীর,
    তুমি আসোয়ার,
    তুমি সদা চঞ্চল-হুঁশিয়ারি।

    তুমি সত্য,
    সততা যাচায়ে তুমি
    তুমি ভীষণ অগ্রণী।

    তুমি অগ্নিস্ফুলিঙ্গ,
    তুমি দাবানল—
    দাবদাহন পাপীর পাষাণী।

    তুমি রুক্ষহস্তী,
    তুমি বজ্রমুষ্ঠি
    তুমি কোমল প্রাণের পুষ্প মতন।

    তুমিই তুমি,
    তুমি মানব
    নেইকো তোমার পতন।

    তুমি মানব,
    তুমি সুপ্ত,
    তুমি সপ্তপাতালের হিমাগ্নি।

    তুমি জালিমের,
    তুমি মহাত্রাস
    তুমি, তুমি ফণী।

    তুমি কল্যাণ মরুর,
    তুমি তৃষ্ণা মিটাবার
    তুমি মহাশান্তি।

    তুমি অসীম সাহসিক,
    তুমি পরোপকারী
    তুমি চঙ্গী চপল প্রেমিক ভ্রান্তি।

    তুমি প্রশাসন,
    তুমি সুপার স্টার
    তুমি সভ্যতার সূচক।

    তুমি মানব,
    নহে দানব—
    তুমি জাতির পথ প্রদর্শক।

    2
    1 Comment
    • আপনার কবিতাটি মানব-সত্তার বহুমুখী শক্তি, সম্ভাবনা এবং দ্বৈততাকে অত্যন্ত উদ্দীপক ও শক্তিশালী ভাষায় তুলে ধরেছে।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar