Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আবার বর্ষ আবাহন
    — শরীফ এমদাদ হোসেন

    আবার চোখ ছুঁয়ে, জল ছুঁয়ে,
    জীবনের পথে
    ক্রাসে ভর করে দুঃখ নিয়ে হাঁটা
    আবার আশা নিয়ে স্বপ্ন নিয়ে
    কাটবে জোয়ার আর ভাটা।

    চলে তো গেলো কতো বন্ধ্যা রজনী
    কতো চেনাজানা মানুষ সকল
    যারা যায়, তারা আর ফেরে না
    ফেরে না শৈশব।

    ঘর ছেঁড়ে যারা গেলো গোধুলির আগে
    তারা সবটুকু অনুভূতি দিয়ে
    জাগিয়ে দিয়ে গেলো সন্ন্যাসী বিকেল
    নদীর মতো ঘুমহীন।

    তবুও সুবর্ণচরে বর্ষ আসে, বর্ষ যায়
    স্বরবর্ণের আলোকমালা হাতে।

    1
    1 Comment
Skip to toolbar