Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • তেসরা জানুয়ারী
    – শরীফ এমদাদ হোসেন

    একে তো পৌষমাস, কনকনে শীত
    অনেকগুলো খেজুরগাছে রস হতো আমাদের
    মা পায়েস রান্না করতেন, দুধ মিশিয়ে
    চুলার পাশে বসে বাসন পেতে সদ্য রান্না পায়েস
    পৃথিবীর সেরা অমৃত
    সেই দিনগুলো নেই, মা নেই
    হু হু কান্নায় ভারী হয়ে আসে বুক…….

    ৩ জানুয়ারী ‘৬৯ এ আমি জন্মেছিলাম
    মা বলতেন,”তুই শুক্রবার দিন আলো করে জন্মেছিলি।”
    প্রাইমারীর শেষকালে হেডস্যার আমার জন্মতারিখ পাল্টে দিয়েছিলো
    মা ভুলতে পারেনি কোনকালে
    দিনটা এলে হয় আমি মায়ের কাছে, নয় মাকে আমার কাছে নিয়ে আসতাম
    একুশের ৫ ডিসেম্বর মা চলে গেলো…

    এখন আর আমার কোন জন্মদিন নাই
    মহাকালে মা ঘুমিয়ে গেছে
    চিররুগ্ন আমিও সে পথের এক পথিক মাত্র।
    কবিতাটি ৪৬ বার পঠিত

    2
    1 Comment
Skip to toolbar