-
ঘৃণা আর ঘৃণা
~ শরীফ এমদাদ হোসেনইজেলে আজ হরেক চিন্তা ঝুলিয়েছি
মাঝে সরু পথ, ময়লার স্তুপ আর কিছু দুঃখ
যা আঁকতে পারেনি জয়নুল, কামরুল কিংবা এস এম সুলতান।এদেশের শ্রমজীবী এতোকাল স্বপ্নে এঁকেছে যে নদী, অকর্ষিত ভূমি, অনাহারী রূপ
ভেবে রেখেছে যে শহর, বন্দর, আনন্দ কোলাহল,
চিন্তাহীন সমৃদ্ধ ভবিষ্যৎ
রাষ্ট্র রাজনীতির মুখোশধারী যে নব্য স্বৈরাচার, সে আশার পাতে ছড়িয়ে দিলো ধুলো
মেঘের ঘনঘটায় ডুবিয়ে দিলো হলুদাভ চাঁদ
জায়নবাদী সন্ত্রাসী রূপে যার ম্যাটিকুলাস প্লানে হলো আগমন
তার মুখে থুতু। থুতু আর ধিক্কার, ঘৃণা আর ঘৃণা….এদেশের ছাত্র শিক্ষক পেশাজীবী শিক্ষিত অশিক্ষিত
নারী কিংবা পুরুষ জানে
কামরুল এঁকেছিলেন, “বিশ্ব বেহায়ার খপ্পরে পড়েছে দেশ।”
এখন আঁকে না কেউ
মনের ভেতরে জাগে না বিপ্লবী কবিদের ঢেউ
এখন নাই সুকান্ত, নজরুল
আছে পা চাটা কুকুর, সর্বভুক, পাষণ্ড-দালাল
তার মুখে আঁকি থুতু,
থুতু আর ধিক্কার, ঘৃণা আর ঘৃণা…1 Comment
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera

জয়নুল আবেদিন যে দুর্ভিক্ষের রেখাচিত্র এঁকেছিলেন, কিংবা কামরুল হাসান যেভাবে ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ বলে গর্জে উঠেছিলেন—আপনার লেখনী যেন সেই পরম্পরাকেই আজকের অবক্ষয়ের সাথে মিলিয়ে দিচ্ছে।