Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আবার একদিন
    ~ শরীফ এমদাদ হোসেন

    আবার একদিন চলো যাই পূবের বিলে
    পরিযায়ী পাখিদের কলরব শুনি
    আমার মতো পরিযায়ী মানুষের কথা নাইবা হল শোনা
    আকাশ তো সুনীল—
    শুধু বারুদের গন্ধে এই পৃথিবীটা বড় বেসামাল
    মানুষগুলো যে কেন এতো হিংস্র হয়ে গেলো?

    আর্কটিক হতে এ্যান্টারটিকা সাগর-মহাসাগর সবখানেই তো মানুষ বাড়ালো দু’হাত
    তারপরও এতো কেন তৃষ্ণা বুকে? কেন এতো মৃত্যুর ক্ষুধা নিয়ে মারণাস্ত্রের করছে নিশানা?
    জানে না মানুষ
    তবুও মানুষ নামের পশু, পশুত্ব দিয়েই পৃথিবী করছে দখল।
    তাহলে আর পূবের বিলে গিয়ে কাজ নাই
    খাক গিলে অদ্ভুত রাহু সমস্ত পৃথিবীটাই।

    3
    1 Comment
Skip to toolbar