-
আমার সীমারেখার বিবর্তনে
— শরীফ এমদাদ হোসেনসময়ের সফরে এসে পেরিয়েছি হাজার বছর
কত নদ-নদী, বিল-হাওর-জঙ্গল-ভূমি
পাহাড়-পর্বত ছুঁয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু
আকাশ-সমুদ্র-মরুবজ্রপাতের ধ্বনির মতো বিদীর্ণ পথে
মনে জমে থাকা আঘাত নিয়ে
পড়ে ছিলাম কুয়াশার সমুদ্রে ভাঙা দিনের মতো।তারপর কত রূপ বদলেছি
সাদা কাপড়ে ঢাকা অন্ধকারে কাটয়েছি কতকাল
একদিন উদয় সংকরীর কোল জুড়ে
আমার ‘আমি’-র প্রকাশ এই পৃথিবীর বুকে।নীল আকাশ দেখেছি বারবার—
মানচিত্র আঁকা ছিল মনের শরীরে
হয়তো আরো হাজার বছর ধরে রয়ে যাব অন্ধকারে
আমার সীমারেখার বিবর্তনে।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com

মহাকালের এক ‘বিমূর্ত ভ্রমণগাথা’