-
দেশ, একটি চলমান মামলা
— শরীফ এমদাদ হোসেনভোরে শহর জেগে ওঠে
শুধু লাশের খবরে নয়, জ্যামের খবরে।
ফুটপাথে চা ঢালতে ঢালতে
ছেলেটা শুনছে—
আজ রাষ্ট্রপ্রধান বিদেশ যাচ্ছেন।সকালে স্কুলের সামনে মা বাবার ভিড়,
হাতে ফাইল, মুখে দোয়া।
ভেতরে ঢোকার আগেই নোটিশ—
ফি বেড়েছে, দেশ এগোচ্ছে।দুপুরে আদালতের বারান্দায়
একজন বৃদ্ধ দাঁড়িয়ে,
ছেলের নাম তিনবার ডাকলে
শুধু নীরবতা আসে।
ফাইল বলছে— তদন্ত চলমান।
দেশ ধৈর্য ধরছে।বিকেলে নদীর ধারে
পুড়ে যাওয়া ঘরের ছাই হাওয়ায় উড়ছে।
কারণ জানা নেই, শুধু বলা হয়েছে—
ভুল বোঝাবুঝি। দেশ ভুল বোঝে না।সন্ধ্যায় হাসপাতালে
একটা স্ট্রেচার থেমে যায়, চাকা নষ্ট।
ডাক্তার নেই, নার্স ক্লান্ত।
বাইরে ব্যানার— বিশ্বমানের চিকিৎসা।রাতে টিভিতে
জাতীয় সংগীত বাজে।
দাঁড়িয়ে পড়ে সবাই,
কেউ কেউ মোবাইলে ভিডিও করে।
পাশের ঘরে একটা ছেলে না খেয়ে ঘুমায়।
দেশে তখনও বাজতে থাকে জাতীয় সংগীত।মধ্যরাতে থানার সামনে এক মা বসে থাকেন।
ছেলেটা ফিরে আসবে বলেছিল।
রেকর্ডে নেই,
কিন্তু মায়ের চোখে পুরো মানচিত্র।ভোর হওয়ার আগে
পত্রিকার শিরোনাম ছাপা হয়—
উন্নয়ন,
উৎসব,
উজ্জ্বল ভবিষ্যৎ।
ফুটনোটে ছোট করে—
একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।আমি তখন জানালার কাছে দাঁড়িয়ে
এই দেশটাকে দেখি—
কাগজে নয়, মানুষে মানুষে লেখা।
আমি দেশকে ভালোবাসি
কারণ সে নিখুঁত নয়,
কারণ সে আহত,
এবং এখনো বাঁচতে চায়।দেশ মানে শুধু পতাকা নয়,
দেশ মানে প্রশ্ন করার অধিকার।
আর সেই প্রশ্ন
আজও রাস্তায় দাঁড়িয়ে।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


কবিতাটি একটি ‘জীবন্ত মানচিত্র’