Profile Photo

তাহমিনা মোরশেদOffline

  • RBTM796923t
  • Profile picture of তাহমিনা মোরশেদ

    আরিয়ান তার লিমুজিনে উঠে বসে। সোফারকে গাড়ি ছাড়ার নির্দেশ দিতেই সে স্টার্ট দেয়। আরিয়ান গা এলিয়ে বসে থাকে। পাশের লিমুজিনের ড্রয়ার থেকে একটা ছোট বোতল বের করে। দামি রূপার কারুকার্য করা অনেকটা মিডল ইস্টের ছোঁয়া আছে তাতে। সে তার চেইন লাগানো ঢাকনা খুলে তা থেকে পান করে। প্রশ্ন তো আসতেই পারে। এ আর এমন কি? আসলে ওটার ভিতরে সে মাল্টার শরবত ভরে রাখে। আর সেটাই ও মদ্যপান মনে করে সেই স্টাইলে খাওয়ার চেষ্টা করে। এ দিক দিয়ে সে খুব ধার্মিক। মদ্যপান, সিগারেট কোনো নেশা জাতীয় দ্রব্য সে সেবন করে না। তার অবশ্য একটা বিশেষ কারণ আছে। মারাত্মক বলা যায়। তাকে যতোটাই সুস্থ মনে হোক না কেনো আসলে সেই অসুস্থ একজন মানুষ। তার পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র তার মাই আছেন। আর কেউ নেই। তার বাবা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী। প্রচুর সম্মান চারদিকে। কিন্তু সে একমাত্র সন্তান হওয়াটা হয়তো স্বাভাবিক ভাবেই সবার রোষের কারণ হয়ে যাচ্ছে। যুদ্ধপরবর্তী সময়ে যা সে ফেস করেছে তার থেকে উতরে আজ সে এতো প্রতিষ্ঠিত হতে পেরেছে। এই বয়সে এতো কিছু সামলাতে পেরেছে তা একমাত্র তার মায়ের দোয়া ছিলো বলে।
    এখন সে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টালে। একটা মিটিং আছে। তার এই বেশভূষায় কেনো যাচ্ছে সেটা হয়তো বোঝা মুশকিল। কারণ ওই বিদেশি গুলোর প্রতি তার চরম ঘৃণা কাজ করে। ওদের মুখের ভাবটা কি হবে সেটা চিন্তা করে সে হাসতে থাকে। সোফার তাকে সামনের মিরর দিয়ে দেখে আর একপ্রকার ঢোক গিলে। সে খুব ভালো করেই তার মালিককে চিনে। সে দ্রুত গাড়ি চালানোয় মনোযোগ দেয়।
    আরিয়ান মনে মনে নিজের তারিফ করতে থাকে। “আরিয়ান দ্যা গ্রেট” তুমি তো একটা জিনিয়াস। এবার ইন্টারন্যাশনালি তোমার পরিচয় বাড়বে আর ওই সাদা চামড়া গুলো বুঝবে কতো ধানে কতো চাল। যদিও সে এসব ভেদাভেদ করে না। তার নিজেরো সাদা চামড়া। আসলে সব ওদের ওই উগ্র সংস্কৃতির দোষ।

    1
    2 Comments
    • মাল্টার শরবতকে মদ্যপানের স্টাইলে পান করাটা সম্ভবত জীবনের কঠিন বাস্তবতাকে বিদ্রূপ করার একটা ঢং

হ্যাঁ বা না শব্দ দুটি সবচেয়ে পুরনো এবং ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।

পীথাগোরাস

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Hridita Islam
@hriditaislam
Profile Photo
Haoya Khan
@haoyakhan
Profile Photo
সজল
@sojol
Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Masum-Pantho
@masum-pantho
Profile Photo
Riyansh Hasmi
@riyanshhasmi
Profile Photo
Amrita Sardar
@amritasardar
Skip to toolbar