Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আরেকজন কবি
    — শরীফ এমদাদ হোসেন

    আমি কেন স্পষ্ট বলতে পারি না
    কেন ডাক দিতে পারিনা গগনবিদারী স্লোগানে
    কেন দেখতে পারিনা
    তুমি আছো, দিন ও রাত আছে
    একটা চেয়ারে বসে থাকা বিকেল আছে।
    আমি জানি,
    ঘরের আলোটা প্রতিদিনই জ্বলে আর নেভে
    নিজের ছায়াকে প্রশ্ন করি, সে আদৌ আমার কি না।

    আমি কেন হাত বাড়ালেই আঙুল গুটিয়ে নিই
    কেন শব্দ এলেই গলা শুকিয়ে যায়?
    আমি কিচ্ছু নিতে শিখিনি, কেবল হিসেব রেখেছি।

    অথচ আরেকজন কবি কত সহজে বলেন—
    মাঝে মধ্যে সরাসরি বলা দরকার,
    আকাশ মাটি কাঁপিয়ে জানান দেয়া দরকার, আমরাও আছি আশাবাদী মানুষের ভীড়ে।

    এই সরল বাক্য আজকের দিনে
    কোন সাহসে দাঁড়িয়ে বলি!
    আমরা ভাঙছি,
    আমাদের ঘর, বিশ্বাস, উচ্চারণ— সব ক্ষয়ে যাচ্ছে।
    তবু এমন একটি কণ্ঠ যদি টিকে থাকে
    যদি আবার উচ্চারিত হয় ৭ মার্চের মতো ডাক
    নিশ্চয়ই আমরা কেউ থাকবো না বসে।

    6
    2 Comments
Skip to toolbar