Profile Photo

নোমান খালভীOffline

  • nomankhalovi
  • Profile picture of নোমান খালভী

    নোমান খালভী

    4 months, 1 week ago

    ক্লাসের রসিক সাইফুল
    ক্লাসে এমন একজন ছাত্র থাকেই—যার উপস্থিতিতেই ক্লাসে আলাদা একটা আনন্দ যোগ হয়। তেমনই একজন ছেলে সাইফুল। দ্বিতীয় শ্রেণীতে পড়ে, কথায় কথায় একটু রসিকতা না করলে যেন তার চলে না।
    আমার সাবজেক্ট ছিল বাংলা। আমি নিয়মিত তাদের পড়াতাম। একদিন ক্লাসে পড়াচ্ছি বাংলা বইয়ের একটি লাইন—
    “আমার ভাষা বাংলা ভাষা।”
    লাইনটি পড়া দেওয়ার পর একজন একজন করে সবার কাছে শুনলাম। সবাই খুব সুন্দরভাবে পড়ে দিলো।
    হঠাৎ সাইফুল হাত তুলে বলে উঠলো,
    — “উস্তাদ, আমি পারবো!”
    আমি বললাম,
    — “বলো।”
    সাইফুল পুরো আত্মবিশ্বাস নিয়ে পড়তে গিয়ে বলল,
    — “আমার ভাষা বাংলা ভাজা।”
    এইটুকু বলার সঙ্গে সঙ্গে আমি সহ পুরো ক্লাসে যেন হাসির বন্যা বয়ে গেল!
    হু হু হু করে হাসতে হাসতে ক্লাসটাই কিছুক্ষণ থেমে গেল।
    সাইফুল তখনো অবাক—সবাই হাসছে কেন!
    আর আমরা বুঝে গেলাম, ক্লাসের আনন্দ বাড়ানোর দায়িত্বটা আজও সে ঠিকঠাক পালন করেছে 😊

    3
    1 Comment
    • হাসিটা ধরে রাখুন, কারণ সাইফুলের মতো ছেলেরাই আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে রাখে

Skip to toolbar