Profile Photo

তাহমিনা মোরশেদOffline

  • RBTM796923t
  • Profile picture of তাহমিনা মোরশেদ

    আরিয়ানের গেটআপ দেখে হোটেলের প্রায় স্টাফ সন্দেহের চোখে দেখতে থাকে। তার সাথে কোনো গার্ড আনেনি আজকে। তাই হোটেলে ঢুকতেই বাঁধা পেলো। তার কার্ড আর পরিচয় পাওয়ার পর হোটেলের ম্যানেজার আসলো আর তাকে সম্মান দেখিয়ে ভিতরে নিয়ে গেলো।
    “খবরদার যদি এরকম ব্যবহার আর করেছো তোমরা কোনো গেস্টের সাথে তাকে তখনই আউট করে দেয়া হবে, বুঝেছো? এটাই লাস্ট ওয়ার্নিং। মনে থাকে যেনো।” ম্যানেজার বারবার করে ক্ষমা চায় আরিয়ানের কাছে।
    “আচ্ছা এর পর থেকে খেয়াল রাখবেন। মিটিং রুম সেট করা হয়েছে? সেখানে যেনো কোনো গাফিলতি না পায়। তাহলে কিন্তু আপনার চাকরি নিয়ে সমস্যায় পরবেন। আমি রুমে যাচ্ছি। সবাই এলে তারপর আমাকে বলবেন। ” আরিয়ান লিফটের দিকে চলে যায়। ম্যানেজারের কাছে থেকে কোনো উত্তরের অপেক্ষা করে না। ম্যানেজার তাড়াতাড়ি করে মিটিং রুম তদারকি করতে হলের দিকে হাঁটা দেয়।

    আরিয়ান রুমে এসে দরজা লক করে দেয়। এসির ট্যাম্পারেচার বাড়িয়ে দেয়। চোখ বন্ধ করে সোফায় আধশোয়া হয়ে থাকে। মাথায় প্রচন্ড চাপ অনুভব হচ্ছে। দপদপ করছে কপালের দুপাশ। অনেক বড়ো একটা সিদ্ধান্ত নিতে হবে। বাবা থাকলে হয়তো সবকিছু ঠিক করে দিতেন। কিন্তু সেটাতো সম্ভব নয়। আরিয়ান তার যেকোনো কাজের আগে বাবার সাথে পরামর্শ করতে পছন্দ করতো। যার অভাব সে এখনো অনুভব করে। তাই সে চাই!

    3
    2 Comments
হ্যাঁ বা না শব্দ দুটি সবচেয়ে পুরনো এবং ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।

পীথাগোরাস

Skip to toolbar