-
মানুষ জনম
~ শরীফ এমদাদ হোসেনপাশে ছিলো কেউ এখনো ভাবছি বসে
স্মৃতি ঘরে আছে নরম রোদের স্বাদ
কোন এক কালে বলেছিল কেউ এসে
আজো আমি আছি ভালোবাসার উন্মাদ।
ফালগুন দিনে সুখ সখা এক সাথে
যায় উড়ে দূরে মন এক নদী তীরে
উদাস বাউল গান গেয়ে ডাকে প্রাতে
ভালোবাসা ছিলো ভালোবাসা আছে নীড়ে।ভাবে না মানুষ দিন ফুরানোর কালে
কী যে তার ছিলো ইহ জনমের ভালে
চিরকাল ধরে মানুষ মানুষে জানে
মানুষ মানুষে লোভে পাপে ডুবে মরে
মোহ ফুরালেই আয়নায় ধরা পড়ে
মানুষ জনম সৃজনের ঠিক মানে।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


মোহ আর সত্যের মাঝখানের এক স্বচ্ছ আয়না