Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • মাসুমা আক্তারের কবিতা
    ~~~~~~~~~~~~~~~~~
    আমাকে খুঁজো না আর নীল জোছনা,
    আমাকে খুঁজো না হিম শিশিরকণা।
    আমাকে খুঁজো না চাঁদ—
    খুঁজো না শরাবের লাল বাটি।
    আমার এ মন শূন্যে উড়ায়,
    আমার এ হৃদয় আগুনে জুড়ায়।
    আমি ছেড়ে এসেছি আঁকাবাঁকা পথ,সব ভূত-ভবিষ্যৎ।
    বৃক্ষের মতো পাঠ করি সূর্য-শপথ।
    ধ্যানমগ্ন পাহাড়ের মতো
    আমি বসে আছি
    নির্লিপ্ত চোখের চূড়ায়।
    সকল রাস্তা এসে আমাতে ফুরায়।
    আমাকে খুঁজো না সন্ধ্যার আরক্ত চোখে,
    আমাকে খুঁজো না মেঘের আর্দ্রতায়।
    আমি ডাহুকের ডুব, আমি মনের অন্তরাল,
    আমি অতল, আমি বিদ্যুৎ-চঞ্চল।
    আমায় খুঁজো মেঘ-বৃষ্টির জল,
    অমৃত, মাহেন্দ্রক্ষণ কিংবা কালবেলা—
    আমি যোগের যোগী, আমি ঈশ্বরের লীলাখেলা।
    আমি কালের দর্শক—
    হেঁটে যায় পথিক,
    ধুলায় উড়ে পথের শোক।
    — Masuma Akter (Facebook page)

    1
    1 Comment
    • “সকল রাস্তা এসে আমাতে ফুরায়”—এই লাইনটি উপনিষদীয় বা সুফিবাদী দর্শনের সেই চরম সত্যকে তুলে ধরে, যেখানে ব্যক্তি নিজেকে বিশ্বব্রহ্মাণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করে।

Skip to toolbar