Profile Photo

তাহমিনা মোরশেদOffline

  • RBTM796923t
  • Profile picture of তাহমিনা মোরশেদ

    তাহমিনা মোরশেদ

    5 months, 3 weeks ago

    “বাবা! আমার একটা নতুন গাড়ি লাগবে। তোমারটা পুরনো লাগে।” তখন বয়স খুব কম ছিলো। চৌদ্দ কি পনেরো। রাশিয়া থেকে বেড়াতে এসেছিলাম উইন্টার ভ্যাকেশনে। ততোদিনে আমি এক পাক্কা ড্রাইভার হয়ে গেছি। স্কুলে ট্রেনিং প্রাপ্ত। কিন্তু দেশে আসার পর এখানকার নিয়ম অনুযায়ী আমি তো আর চালাতে পারি না। বাবা এক কথায় মানা করে দিয়েছিলো।
    “আরিয়ান, খবরদার এরকম আবদার করবে না কখনো। তুমি বড়ো হচ্ছো এর মানে এই না যে তুমি যা ইচ্ছে করে বেড়াবে। যা ইচ্ছে তাই চাইবে। তুমি হাইস্কুল শেষ করে এসো তারপর সব কিছু দিবো তোমাকে। এখন এসব আবদার করবে না। বুঝতে পেরেছো?” বাবার এমন কথায় আর কোনো উত্তর করতে পারলাম না। এরকম শাসন আমি আর পাবো না ভাবতেই মন কেমন করে ওঠে। বাবার অবাধ্য কখনো হয়নি। তিনি যা বলতেন সব শুনে চলার চেষ্টা করতাম।
    আজকে বাবাকে খুব মনে পরছে। মাথাটা এখনো দপদপ করেই যাচ্ছে। এমন সময় দরজায় বেল বাজালো । ম্যানেজার ঢুকলো ভেতরে। “স্যার, সবাই চলে এসেছে আপনি কি আসবেন এখন?”

    আরিয়ান মাথা তুলে বসে সোফায়। “হ্যাঁ। চলুন।” তার এই ম্যানেজারকে দেখলেই যেনো মাথাব্যথা প্রচন্ড বেড়ে যাচ্ছে। সে তার পাঞ্জাবি ঠিক করে নেই তারপর রুম থেকে বের হয়ে যায়। ম্যানেজার তার পেছন থেকে ফলো করছে।

    2
    2 Comments
হ্যাঁ বা না শব্দ দুটি সবচেয়ে পুরনো এবং ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।

পীথাগোরাস

Skip to toolbar