Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    4 months, 1 week ago

    পাশে থেকো সারাক্ষণ
    -আবুল হাসান তুহিন

    পাশে থাকো তুমি যতক্ষণ
    ধন্য হয়ে যায় এ জীবন,
    আকাশে লুকানো যে চাঁদ
    পেতেছে রূপেরই ফাঁদ,
    পাশে থেকো সারাক্ষণ।।

    প্রনয়নের দীপশিখা জ্বেলে
    জোছনার মাধুরী ঢেলে,
    আমাকে করেছো আকুল
    ফুটিয়ে আশার ও ফুল,
    হয়েছো আরো আপন
    পাশে থেকো সারাক্ষণ।।

    প্রজাপতির ডানা মেলে
    জীবন রাঙাতে এলে,
    ভালোবার মায়াজাল
    বেঁধে রেখো চিরকাল,
    সুখে দুঃখে আমরণ
    পাশে থেকো সারাক্ষণ।।

    2
    1 Comment
    • চমৎকারভাবে ভালোবাসার মায়াবী জগৎটি এঁকেছেন

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar