-
দাগ
~ শরীফ এমদাদ হোসেনএখন আর কবিতা ভাবি না।
ভাবতেও চাইনা
তবু রাত গভীর হলে ভূতের দরবারে ডাক আসে
ওরা মিহি সুরে বহুবিধ আবদার করে আবৃত্তি করে আমার কবিতা ;
জলের গানে ভরে তোলে সজনে বাগান
আমি রোজ ওদের চায়ের নিমন্ত্রণে যাই।
রাত জাগতে জাগতে ভোর হয়
ভূতেরা বিদেয় হলেও আগামী এসে সামনে দাঁড়ায় কবিতাই তাই আমাকে দিয়ে লিখিয়ে নেয় আগামীর লেখা।
যদিও এখন আর আমি কবিতা ভাবি না–সংক্ষেপে বুড়ো হবো
উগ্র উল্লাসে নেচে মাতাবো সময়
সংক্ষেপে ভরবো দুহাত
তা না হলে কীসের জীবন!
থাকুক ভাগাড়ে পড়ে মানুষ সিংহ ভাগ
আমিই ফেলে যাবো পৃথিবীতে সূর্যাস্তের দাগ।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


“আমিই ফেলে যাবো পৃথিবীতে সূর্যাস্তের দাগ”—কালজয়ী হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে।