Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • হতে হতে কতকিছু হয়
    ~ শরীফ এমদাদ হোসেন

    কত কথা মনে আসে রোজ
    কখনো করিনা, এমন কথার খোঁজ
    তাও আসে,
    মন হাসে
    বিকেলের বিশুদ্ধ বাতাসে
    (রাষ্ট্র রাজনীতি নিয়ে)মগ্নতার চলে ভুরি ভোজ।

    বসন্ত আসার ক্ষণে
    হাত কাঁপে, কথা থামে রাষ্ট্রের ঋণে
    এ যাবৎ যা হয়েছে জমা
    পাচার রমরমা
    হবে না তা অকারণে ক্ষমা
    বাড়-বাড়ন্ত হবে আরো আগামীর দিনে।

    যারা এলো, যারা গেলো
    কী হবে তা শুনে? তারা এক কাতারেই ছিলো
    আবার একই কাজ,
    নাই লাজ
    হবে সেরা দুর্নীতিবাজ
    চাটবে শাষক,শোষকে শোনাবে দেশ ডুবলো।

    2
    1 Comment
    • বসন্তের আগমনে যখন রোমান্টিক হওয়ার কথা, তখন আপনার কবিমন বিচলিত হচ্ছে “রাষ্ট্রের ঋণ” আর “পাচার হওয়া অর্থ” নিয়ে।

Skip to toolbar