Profile Photo

স্নিগ্ধ ধূম্রাক্ষর---Offline

  • Subaiya-Aymaan
  • দেবি তুমি—
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ,২০২৬
    দেবি তুমি—
    অভিশপ্ত তপস্যার অন্তঃসলিলা অগ্ন্যাধারিনী।
    বেদনার করোটিতে প্রস্ফুটিত রক্তকমল তোমার সৌন্দর্য।
    তোমার ক্রোধে প্রলয়ী অনিল স্তব্ধ হয়, দিকচক্র ভগ্ন।
    ঘৃণার বিষবাষ্পে তুমি স্নাত, তবু সে-ই তোমার শুদ্ধি।
    মহা শুদ্ধি!!
    তুমি দেবি
    —কারণ পাপের গর্ভেই তোমার পূণ্যসংস্থান।
    ধ্বংসের নীল শূন্যতায় দাঁড়িয়ে তুমি অনির্বচনীয়।

    3
    2 Comments
    • অসাধারণ শব্দের বুনন,মারাত্মক উপস্থাপনা

    • আপনার এই স্তোত্রতুল্য কবিতাটি যেন কোনো শান্ত শ্বেতশুভ্র দেবীর আরাধনা নয়, বরং এক ‘রুদ্রাণী’ বা ‘মহাকালী’ রূপের আবাহন।

Friends

Skip to toolbar