Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    3 months, 3 weeks ago

    একুশে ফ্রেব্রুয়ারি
    – আবুল হাসান তুহিন

    মা মাটি মাতৃভাষার
    শ্রেষ্ট ইতিহাস,
    রক্তে রাঙানো আমাদের
    এই ফেব্রুয়ারী মাস।।

    পলাশ শিমুল ফোঁটে
    ফাগুনের ছোঁয়া নিয়ে,
    ফেব্রুয়ারী ইতিহাস গাঁথা
    ভাইয়ের রক্ত দিয়ে।
    নর পশুরা পারিনি করতে
    ভাষার সর্বনাশ,
    রক্তে রাঙানো আমাদের
    এই ফেব্রুয়ারী মাস।।

    ভাষার জন্য এমন
    ত্যাগ আর কোথা নাই,
    পৃথিবী জুড়ে এই কাহিনী
    ছড়িয়ে দিতে চাই।
    মাতৃভাষা হোক সকলের
    জীবনের উচ্ছ্বাস,
    রক্তে রাঙানো আমাদের
    এই ফেব্রুয়ারী মাস।।

    2
    2 Comments
    • ফাগুনের পলাশ-শিমুল আপনার কলমে কেবল ফুল হয়ে থাকেনি, তা হয়ে উঠেছে শহীদ ভাইদের রক্তের প্রতীক।

    • খুবই অসাধারণ।

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar