-
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ বাঙালি জাতির শোক আর গৌরবের দিন ৷ একুশ মানে মাথা নত না করা ৷ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ৷ একুশ আমাদের অহংকার ৷ জাতীয় চেতনার উন্মেষ ৷ অনুপ্রেরণার প্রতীক ৷ একুশের পথ ধরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে । পৃথিবীর বুকে বাঙালি জাতি বিকশিত হয় । অবিস্মরণীয় এই দিনে আমি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান ভাষা বীর শহীদদের! মাতৃভাষার জন্য যাদের আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত ৷ তাদের এই সু-মহান আত্মদান সারাবিশ্বে বাঙালি জাতিসত্তাকে গৌরবোজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করেছে ৷ আমাদের করেছে আত্মমর্যাদাশীল । বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসায় তাদেরকে চিরকাল স্মরণ করবে ৷ মহান এই দিনটি আজ শুধু আমাদের একার নয় ৷ সমগ্র বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে এটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৷ প্রত্যেক জাতি তার নিজ নিজ ভাষা এবং জাতিসত্তাকে টিকিয়ে রাখতে আমাদের ভাষা বীর শহীদদের আত্মোৎসর্গকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে । আমাদের মহান ভাষা ইতিহাস তাদেরকে অনুপ্রাণিত করবে । সত্যিই, বাংলাদেশের জন্য এটি এক দুর্লভ সন্মান । গর্বিত বাঙালি জাতি ৷2 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92

“একুশ মানে মাথা নত না করা।” এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে আমাদের স্বাধীনতা যুদ্ধের বীজ এবং বাঙালির চিরন্তন দ্রোহের চেতনা।