Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • বিবর্ণ প্রহর
    – শরীফ এমদাদ হোসেন

    কিছু পুরনো মেঘ আজও বুকের ওপর স্থির হয়ে আছে
    যেন বহুকাল আগে ফেলে আসা কোনো এক বিকেলের ছায়া
    নদীর বাঁকে জল যেভাবে দীর্ঘশ্বাস গোপন করে বয়ে যায়
    মানুষের মনও কি সেভাবে নিরবতা নিয়ে বেঁচে থাকতে পারে?

    বলতে পারো, কতটুকু সময় পার হলে—
    ক্ষতগুলো কেবলই ইতিহাসের ধূসর পাতা হয়ে যায়?
    শহরের দেয়ালে যখন কেউ কান্নার পোস্টার সেঁটে দেয়
    তখন মনে হয়,ওটা বুঝি আমারই ব্যক্তিগত হাহাকার।

    আমি কি সেই সেই অদ্ভুত কারিগর?
    যে অন্যের বিলাপ শুনে নিজের ঘর আগলে কাঁদে;
    ঝড়-জলের মৌসুমে যে অবলীলায় বিষাদকে চিনে নেয়
    আর এক পৃথিবীর অসুখ দেখে যার সত্যি প্রেম জাগে।

    3
    3 Comments
    • অন্যের মাঝে নিজেকে খুঁজে পাওয়া/ নেওয়া টাও এক প্রকার জীবনকে উপভোগ করা বলা চলে। হোক সেটা সুখের ছায়া কিংবা দুঃখ বিলাস। 🫂

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

    • “পুরনো মেঘ আজও বুকের ওপর স্থির হয়ে আছে”—এই চিত্রকল্পটি দারুণ

Skip to toolbar