-
বিশ্ব নারী দিবসের কবিতা
শেকড়
~ শরীফ এমদাদ হোসেনজন্মদাতা অনেকটা যাযাবর মেঘের মতো
আকাশের নীলিমায় সখ্য গড়ে, আবার বাতাসের টানেই ফিরে যেতে পারে অজানায়।
আশ্রয়ের প্রতিশ্রুতিতে নত হলেও
ঝড়ের পূর্বাভাসে মাটির মায়া ত্যাগে অনেক সময়।আর মা তো মেঘ নয়, মা যেন অটল পাহাড়
যার শরীর খুঁড়ে ঝরনা নামে, যার বুকে জন্মায় গহীন অরণ্য।
সন্তান সে পাহাড়ে লেপ্টে থাকা এক একটি গুল্ম,
মায়ের রক্তরস শুষে তবেই সজীব হয়।ঝড় জলোচ্ছ্বাসে যেমন ধোয় না পাহাড়
খরতাপে হয় না চৌচির
নড়ে না একটুও ; সে জানে, সে সরে গেলে
লতাগুল্ম কোথাও পাবে না মাথা গুঁজবার ঠাঁই
পাখিরা কোথায় বুনবে স্বপ্ন খড়কুটোর?মাও তেমন
ক্ষুধার্ত চিৎকারে আঁচল টানলেই সন্তান
নিজেরই ক্ষয় দিয়ে পূর্ণ করে শূন্যতা।বিবাগী হতে পারে পিতা, হতে পারে পৃথিবী বিমুখ
কিন্তু মা?
চিরকাল স্নেহের সুধা, অমিয় পরশ।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


বাবা এবং মায়ের চরিত্রের যে শাশ্বত বৈপরীত্য তুলে ধরেছে, তা এক কথায় অসাধারণ।