-
তবুও প্রদীপ জ্বলে
~ শরীফ এমদাদ হোসেনতৃষ্ণায় বুক ফাটে একফোঁটা বৃষ্টির আশায়
ক্ষণগোনে তরুবীথি, প্রাণীকূল, ফসলের মাঠ
নাই নাই হাহাকার তাড়িত জীবনকলসে ওঠে না জল না কাকডাকা ভোরে
জমেছে শ্যাওলা আজ স্মৃতির খিলানে
নাই সেই সোনা রোদ, ভেজা আলপথ
ঘাসের নূপুর পরা প্রান্তিক বিকেল
বিরহী সারস আর আকাশ মেপে ওড়ে না কোথাও
দেখা তো যায় না প্রায় নীড়ে ফেরা পাখিদের ঝাঁক, খাড়ু জলে মাছের বাথান।শিমুল তলায় বসে না কেউ মন-কেমনের গানে
হারিয়েছে সেই দোলা, সেই বাউলা বাতাস।তবুও প্রদীপ জ্বলে আশার বসত ঘরে
ফিরবার প্রাচীন প্রতীক্ষা নিয়ে।3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


“ফিরবার প্রাচীন প্রতীক্ষা “__ বেশ সুুন্দর!