Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ফেরারি আকাশ
    ~ শরীফ এমদাদ হোসেন

    মন এক ফেরারি আকাশ
    দেখেছে সে দু’চোখে আদিম অরণ্যের ছায়া
    যেখানে রোদ্দুর নামে মায়াবী চাদর হয়ে
    তৃষ্ণার তুমুল ঘড়ি হয়ে ছুটে চলে নিস্তরঙ্গ নদী

    আমি এক ভিনদেশি দিকভ্রান্ত, নির্ভীক নাবিক
    কারো মোহনায় এসে থমকে গেছে আমার জাহাজ
    জলতরঙ্গ নয়, দেখেছি তার গ্রীবায় খেলা করে অবাক জ্যোৎস্না এক
    যার কাছে হার মানে নক্ষত্রের প্রাচীন অহংকার।

    অচেনা ফুলের ঘ্রাণে যেভাবে বাতাস মাতাল হয়
    তেমনই তার না-বলা কথায় ভিজে ওঠে আমার একলা দুপুর
    আগুন শিখায় ঝাঁপ দেয়া পতঙ্গের মতো
    তার লাবণ্যেই খুঁজে পাই ধ্বংসের আনন্দ আমার।

    যাবার বেলায় কিছুই নেবো না সাথে
    শুধু ফেলে যাবো হারাবার দীর্ঘশ্বাস, কিছু কথা কিছু গান
    হয়তো সে বুঝবে না কোনোদিন
    অন্ধকার নগরে এক যাযাবর কবি হৃদয় দহনে ভস্মীভূত হচ্ছিলো খুব
    আর সেই ভস্ম থেকেই জন্মেছিলো এক অমর কবিতা শরীর।
    _________________________________________
    ★লেখাটা ১৯৯৭ সালের। আমার “মন এক নদী” কাব্যগ্রন্থের কবিতা। তখন ভালো লিখতাম, এখন পারিনা।★

    3
    2 Comments
    • আধ্যাত্মিক দহন আর পরাবাস্তব সৌন্দর্য

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

Skip to toolbar