-
আমার কাব্য
– শাহ্ আলম আল মুজাহিদআমার কাব্য,
যেন কিছু রহস্যে বাঁধা—
বৃক্ষের আড়ালে থাকা
পাখিদের ধ্বনির মতো,
নদীর স্রোতের মতো
কোনো অজানায় বয়ে চলে।কিছু সুখ, কিছু বেদনার মিশ্রণে—
স্মৃতিমাখা সীমান্তের কাহিনি,
সমুদ্রের জোয়ার ওঠা,
ঘূর্ণিঝড়ের কবলে মিশে যাওয়া
যৌবনের বেগে।তুমি আমার কাব্য,
এসে গেছ নির্মল অনুরাগে।
প্রকৃতির নতুন নতুন সাজে
ছুটে চলো রহস্যের সন্ধানে,
উদাসী চিত্তের মাঝে
মিশে গেছ ছন্দের মিশ্রণে।আধারে চাঁদ যেমন,
নীড়ে আসে রাঙা মেঘ সাঁতরায়ে—
তুমি আমার কাব্য,
এসে গেছ সাধনার পায়ে।নীড়হারা পাখির মতো
যবে ছিলে পথিকের বেশে,
যত রূপ বাংলার তরে
সবই চুমো খেয়েছিলে হেসে।কোটি কোটি হৃদয় জুড়ানো—
উদাস করা কোকিল-কণ্ঠে,
সরোবরে পদ্মের মতো,
জোনাকির মিটিমিটি আলোয়
ভেসে গেছ হৃদয়ের মাঝে।2 Comments
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
মোরশেদ সাকিব
@morshedsakib
সা দি য়া (নন্দিনী)
@nandini
Syed Farah
@syedfarah
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
abrar
@abrar
রেদোয়ান শাকিল
@readean
হাসনাত সৌরভ
@hasnat21
Abu Raihan
@aburaihan

এটা অনুভূতিনির্ভর, soft-toned কবিতা—যেটা পড়তে আরাম লাগে, আর শেষে একটা নীরব ছাপ রেখে যায়।