-
দিনগুলি মনে পড়ে
– শাহ্ আলম আল মুজাহিদহারিয়ে গেছে দিনগুলি মোর
শৈশব-কৈশরের মাঝে,
হারিয়ে গেছে চিরদিনের তরে
সময়-নদীর স্রোতের সাঁজে।তাজা প্রাণের রক্ত ঢেলে
নবীন যৌবনের বুকে,
মেতেছি আজ কাব্যসভায়
রহস্য উন্মোচনের সুখে।সেই খেলার দিনগুলি রয়ে গেছে পড়ে
বালির আড়ালে, পথে-প্রান্তরে,
সে দিনগুলো আবার জাগাতে চাই
ছন্দমালায় গেঁথে জীবন-আনন্দ ভরে।স্মৃতিরা সবসময় মধুর—
রহস্য তারও চেয়ে বেশি,
স্মৃতির আবেগে হয়ে কাতর
কবিতার ভাষায় রহস্য আঁকড়ে ধরি।সেই দিনগুলি আজও অন্তরে ভাসে—
হারিয়ে যাওয়া রঙিন ঘুড়ির বেশে।2 Comments
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
মোরশেদ সাকিব
@morshedsakib
সা দি য়া (নন্দিনী)
@nandini
Syed Farah
@syedfarah
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
abrar
@abrar
রেদোয়ান শাকিল
@readean
হাসনাত সৌরভ
@hasnat21
Abu Raihan
@aburaihan


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 March 2026 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!