-
আমাদের দেখা হবে,
আমাদের দেখা হবে, শাহ সুলেমানের উরসে
হওজের সিঁড়িতে ওযুকারীদের নূরানী মুখগুলির সামনে।
মার্বেল পাথরের সজ্জিত মেঝেতে পা রেখে, দীর্ঘশ্বাস ফেলে, আর গাছপালাকে মানতের সুতো থেকে মুক্ত করে আমাদের দেখা হবে।
আমাদের দেখা হবে, কোথাও একটি মৃত সময়ের সুসজ্জিত সভ্যতায় মিশে যাওয়ার সম্ভাবনায়,
একটি পুরানো ইমারতের পাশে, উপেক্ষিত বারান্দায়
আর তাদের বন্দীদের পথ চেয়ে থাকা পাঁচ শতাব্দী ধরে বিরান কারাগারে।
আমাদের দেখা হবে, মাটি ফুঁড়ে আবির্ভূত হয়ে অষ্টম মহাদেশে আবারো জন্ম নেয়া নেবু চাঁদের গালিচায়।
আমাদের দেখা হবে, বাগে, গ্রামে, রোদে, ছায়ায়, বালিতে, মরুতে, শহরে, মসজিদে, গির্জায়, মন্দিরে,
চার্চে, বৃষ্টির ধারাতে, বাজারে, স্বপ্নে, আগুনে, গভীর জলে, গলিতে, জঙ্গলে, আর আকাশে।
সৃষ্টির সীমার বাইরে এক জনশূন্য আকাঙ্ক্ষার গ্রহে,
শত শত বছর ধরে দাফন করা কোনো গোরস্থানে।
আমাদের দেখা হবে সেখানেও।
ঠিক তোমার পায়ের নিচে সায়িত
সাড়ে তিন হাত দূরত্বে।
নিয়তি তো তাই বলে।আমাদের দেখা হবেই,
এ জনমে ব্যর্থ হলে অন্য কোনো জনমে।3 Comments
Friends
Reazul Kabir
@reazul-kabir
Poly Alam
@butterflywords
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
জিনাতুন নেছা
@zinatunnesa99
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
Smsadek__
@smsadek__
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam


মৃত্যু মানেই শেষ নয়, বরং এক নতুন শুরুর অপেক্ষা।