-
মানবতা বনাম স্বার্থপরতা: এক যুদ্ধাহত পৃথিবীর আর্তনাদ!
– শাহ্ আলম আল মুজাহিদরাত পোহালেই মলিন মুখ দেখি,
নিষ্পাপ হৃদয় ভরে ওঠে বেদনায়;
বারেবারে ভাঙে মনুষ্যত্বের সুখ,
তবুও বাঁধে নতুন সীমান্ত।হায়—শুষ্ক দেহে বেদনা ছড়ায়,
তারপর আসে দানবের আঘাত;
দারুণ কষ্টে গড়ে বসতবাড়ি—
মানুষ হারায় আশা আর স্বপ্ন।অথচ দেখ, গ্রীষ্ম এলে ধরায়—
অশ্রুও খুঁজে পাবে না আর তুমি;
শুষ্ক আঁখি উদাসী সুদূর পানে—
দিবস-রাত্রি একটুও নাহি ঘুম।সবখানে দেখ, অমানবিক দেয় জ্বালা,
মোদের ভাইয়ের রক্ত চুষে খায়;
ঘরে ও বাইরে সর্বত্র জ্বালাপালা—
ফুসরত একটুও স্থান নাহি পায়।আকাশে তাকালে জ্বলন্ত অগ্নিশিখা,
ড্রোন, বিমানও পুড়ে ছারখার সেথায়;
মুখজুড়ে সবার মিথ্যা হাসির রেখা,
স্বার্থের কাছে মানবতা নেই কোথাও।কিন্তু দেখ, সুখ নেই কোনো প্রাণে—
আকুল প্রাণ খোঁজে সুখের নীড়;
নদীর স্রোতে ছুটে চলে অজানায়—
শেষে আসে শুষ্ক নদীর তীর।স্বার্থ যত সুখ কেড়ে নেয়—
মানবতা কেড়ে নেয় প্রতিক্ষণ;
সুখী হতে চাইলে চর্চা করো—
নিঃস্বার্থ মানবতার জাগরণ।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 March 2026 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
মোরশেদ সাকিব
@morshedsakib
সা দি য়া (নন্দিনী)
@nandini
Syed Farah
@syedfarah
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
abrar
@abrar
রেদোয়ান শাকিল
@readean
হাসনাত সৌরভ
@hasnat21
Abu Raihan
@aburaihan


“সুখী হতে চাইলে চর্চা করো—
নিঃস্বার্থ মানবতার জাগরণ।”…………………সব ধ্বংস আর হাহাকারের শেষে আপনি যে সমাধানটি দিয়েছেন, তা-ই আসলে পৃথিবীর একমাত্র বাঁচার পথ।