Profile Photo

মাহীম খানOffline

  • meho
  • Profile picture of মাহীম খান

    মাহীম খান

    2 months, 1 week ago

    ৬.৭ ইঞ্চি
    মাহীম খান

    একখানা পদ্য লিখিব বলে –
    গ্রীষ্মের উত্তপ্ত মধ্যাহ্নে তাপ উপেক্ষা করিয়া
    দূর দূরান্তে ঘুরিয়া ফিরিলাম,
    বর্ষায় মুষলধারে বৃষ্টিতে খিড়কির পাশে বসিয়া ভাবিলাম,
    তবুও একখানা পদ্য লিখিতে পারিলাম না।
    শরতে কাশফুলের বনে একান্তে হাঁটিলাম,
    নিখাদ নীল আকাশের পানে চাহিয়া বিকেল কাঁটাইলাম –
    শরৎ শেষে ~
    হেমন্তে কামিনী, শিউলি, মল্লিকা ফুল ফুটিলো,
    অথচ আমার মনে একখানা পুষ্প~পদ্য ফুটিল না।
    শীতের দীর্ঘ রাত্রি নিদ্রাহীন কাঁটিলো,
    বসন্তে বৃক্ষেরা ধারণ করিল নতুন রূপ –
    তবুও একখানা পদ্যের জন্ম দিতে পাড়িলাম না।

    একখানা কবিতা লিখিব বলে –
    স্মৃতিকে ফিরাইয়া নিয়া গেলাম শৈশবে,কৈশোরে।
    এমনকি যৌবনের প্রথম প্রেমের কথা স্মরণ করিলাম –
    যে প্রেম শুরুতে আনন্দে ভরিয়া উঠিয়াছিল
    শেষে তাহার পরিসমাপ্তি ঘটিল বিচ্ছেদের বেদনাতে।
    না, এতো কিছু ভাবিবার পরেও,
    আমার ভাবনায় একখানা কবিতা জন্মিল না।

    আমার সমস্ত ভাবনা কাড়িয়া লইল,
    ৬.৭ ইঞ্চির এক যান্ত্রিক পদার্থ।

    5
    8 Comments
    • ঋতু থেকে স্মৃতি, প্রেম থেকে বিচ্ছেদ পেরিয়ে প্রাণ পেয়েছে এই কবিতা! অনবদ্য!

    • নিপুণভাবে ষড়ঋতুর চিরায়ত রূপকল্প আর নিজের স্মৃতির অলিগলি ঘুরে এসে যে উপসংহারে পৌঁছেছেন, তা কেবল আপনার নয়—এটি আমাদের পুরো প্রজন্মের এক ‘নৈশব্দিক হাহাকার’।

    • প্রকৃতির অনুপম চিত্রাংকন।

    • সাধু ভাষার ভালোই তো প্রয়োগ ঘটাইয়াছেন । বেশ উপভোগ্য হইয়াছে। ধন্যবাদ না-জানাইয়া পারিতেছিনা! অনেকানেক দিনান্তে সাধু ভাষায় লিখিত একখানি রচনা পাঠ করিলাম। ইহা তো আরো চলিতে পারে।আপনার রচনা অবলোকন করিয়াই তো আমারও একটু সাধু ভাষায় লিখিবার আকাঙ্ক্ষা হইলো___লিখিলাম!

Skip to toolbar