Profile Photo

রানা আহম্মেদ নীলOffline

  • ranaahmednill
  • তোমার সাজানো গল্পের ভুমিকায় আমি নেই, ​কিন্তু সত্যিটা হলো, তোমার সেই নিখুঁত প্রবঞ্চনার গল্পে আমিই সবচেয়ে স্পষ্ট চ’রিত্র। তোমার স্মৃতির অ’ন্ধকার গলিগুলোতে আমি আজও সেই বোকা প্রেমিক, যে তোমার মি,থ্যেগুলোকে ইটের পর ইট সাজিয়ে প্রাসাদ বানিয়ে দিয়েছিল। তুমি আজ সেই প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে অন্য কারো গল্প শোনাও, আর আমার দেওয়া ইটগুলো তোমার পায়ের নিচে চা,পা পড়ে থাকে। ​তুমি আমাকে ভুলে যাওনি, বরং আমাকে অদৃশ্য করে রেখেছো। কারণ, আমাকে স্বীকার করা মানেই তোমার নিজের মি,থ্যেগুলোর মুখো,মুখি হওয়া। তুমি সেই লেখক, যে নিজের ক,লঙ্ক ঢাকতে আ,স্ত একটা অধ্যায় ছিঁড়ে ফেলেছে। কিন্তু ছেঁড়া পাতার দাগ বইয়ের বাঁধুনিতে থেকেই যায়। ​আমি তোমার স্মৃতির সেই অ,ভিশপ্ত পাণ্ডুলিপি, যা তুমি কাউকে পড়তে দাও না, আবার পু,ড়িয়ে ফেলার সাহসও পাও না। ​প্র,তারক যখন নিজের জীবনী লেখে, তখন সবচেয়ে বিশ্বস্ত মানুষটিকে সে ‘ভুল’ হিসেবে প্রমাণ করে।

    লেখক : রানা আহম্মেদ (নীল)

    4
    2 Comments
    • “ছেঁড়া পাতার দাগ বইয়ের বাঁধুনিতে থেকেই যায়” এই লাইনটা বেশ ভালো লাগলো!

    • লেখার ধরনটি অত্যন্ত নাটকীয় ও তীব্র

Skip to toolbar