Profile Photo

রানা আহম্মেদ নীলOffline

  • ranaahmednill
  • নতুন জীবন —
    মেয়েরা অনেক ক’ষ্টে অন্য পু’রুষের ঘর করে।
    এই কথাটা আমরা সবাই বলি, কিন্তু ক’ষ্টের গ’ভীরতা খুব কম মানুষই বোঝে। একটা মেয়ে যখন বাবার বাড়ি ছাড়ে, সে শুধু একটা বাড়ি ছাড়ে না ছাড়ে তার শৈশবের উঠান,
    মায়ের ডাক, বাবার আদর,
    ভাইবোনের ঝ’গড়া,
    আর নিজের পরিচিত পৃথিবীটা।
    সে নতুন একটা ঘরে যায়, যেখানে সবকিছু নতুন
    মানুষগুলো নতুন, নিয়মগুলো নতুন,
    ভালোবাসার ভাষাটাও নতুন।
    একটা ছেলে বি’য়ে করে ঘরে ব’উ আনে,
    কিন্তু একটা মেয়ে বি’য়ে করে পুরো পৃথিবী ব’দলে ফেলে। তার হাসির আড়ালে থাকে অনেক ভ’য়
    আমি কি এই ঘরে মানিয়ে নিতে পারব?
    আমি কি সবার মন রাখতে পারব?
    আমি কি নিজের জায়গাটা খুঁজে পাব?
    তবু মেয়েরা চেষ্টা করে,
    কারণ তারা ঘর ভা’ঙতে নয়,
    ঘর গড়তে শেখে ছোটবেলা থেকেই।
    তাই একটা মেয়েকে সম্মান দাও
    কারণ সে তোমার জীবনে এসেছে
    তার নিজের সবকিছু ছেড়ে।
    মেয়েরা শুধু বউ হয়ে আসে না,
    তারা নিজের ভা’ঙা পৃথিবী নিয়ে
    অন্যের ঘরকে স্বপ্নের ঘর বানাতে আসে।

    লেখক : রানা আহম্মেদ (নীল)

    4
    1 Comment
    • “ভাঙা পৃথিবী নিয়ে অন্যের ঘর সাজানো”—এই রূপকটি আমাদের মনে করিয়ে দেয় যে, একটি সুন্দর সংসারের ভিত্তি ইটের দেয়ালে নয়, বরং নারীর অসীম ধৈর্যের ওপর দাঁড়িয়ে থাকে।

Skip to toolbar