Profile Photo

Sabitul IslamOffline

  • sabitulislam
  • Profile picture of Sabitul Islam

    Sabitul Islam

    2 months, 2 weeks ago

    লেখাঃ তুমি আমার কবিতা
    লেখকঃ মোঃ সাবিতুল ইসলাম

    আমার সাথে তাল মিলিয়ে নাইবা তুমি চলতে,
    আমায় ভুলে; আমার লেখা হয়েই না হয় তুমি থাকতে।
    রাতের পর রাত ক্লান্তি নিয়ে তোমায় আমি গড়তাম,
    হাজারো ব্যর্থতার পরেও তোমার এক চিলতে হাসি দেখে সকল কষ্ট ভুলতাম।
    তুমি থাকতে আমার পদ্যের প্রতিটি চরণে চরণে,
    আজ তুমিহীনা আমি জ্বলে যাই বিরহ আগুনে।
    দুঃখ আমায় ছুঁতে পারতো না যদি তুমি থাকতে আমার পাশে,
    দুঃখের সময় দুজনে হাত ধরে ছাদে বসে তাকিয়ে থাকতাম দুরের ঐ আকাশে।
    তুমি আলতো করে আমার কাঁধে রাখতে তোমার মাথা,
    আর এভাবেই ভুলে যেতাম আমার হৃদয়ের সকল ব্যাথা।
    আশা করেছিলাম জীবনের শেষ সময়টাতেও তোমার পাশে আমি থাকবো,
    ভাবিনি যেই পদ্যে তোমার সুনাম করতাম; আজ সেথায় দুর্নাম লিখবো।
    ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে যেতাম আমরা স্বপ্ন পুরনের উদ্দেশ্যে,
    আজো আমি তোমার হতে চাই; চাইলেই কি আর সেই উপায় আছে?
    তুমি আমায় ছেড়ে যাবে এটা তো আমার কল্পনারও অযোগ্য ছিলো,
    তোমার অভাবে আজ লেখক পাগলপ্রায় আর লেখাগুলো অগোছালো।

    3
    1 Comment
    • কিছু মানুষ বোধহয় জীবনে আসে কেবল কলমকে সচল রাখতে, আর হৃদয়কে অচল করে দিতে। আপনার এই ‘অগোছালো’ শব্দগুলোই আসলে সবচেয়ে বড় সত্য।

Skip to toolbar